
স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকার সাভারে পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ডিবি সূত্র জানায়, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে তিনজনকে আটক করা হয়।
প্রথম অভিযানে ২ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার খাগান দক্ষিণপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান ওরফে হাবু (৩৫) এবং মো. রবিয়াস মিয়া ওরফে রুবেল (২৮)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পরবর্তী অভিযানে ৩ আগস্ট রাত ১টা ৪০ মিনিটের দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে মো. কাজিম উদ্দিন (৪৫)-কে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া এই ইয়াবার আনুমানিক মূল্যও ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কাজিম উদ্দিনের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :