
সাভার প্রতিনিধি | ঢাকা
ঢাকার সাভারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে সাভারের আমিনবাজার এলাকার বড়দেশী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম শারমিন আক্তার লিজা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়দেশী এলাকার একটি কক্ষের ভেতরে শারমিন আক্তার লিজার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই জাকির হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আপনার মতামত লিখুন :