সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, প্রিন্সিপাল গ্রেফতার


admin প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন /
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, প্রিন্সিপাল গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক:
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকার শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, প্রিন্সিপাল গ্রেফতার

17 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com