সাভারে ৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ২:৪০ অপরাহ্ন / ০
সাভারে ৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি | ঢাকা 

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

সোমবার (২৭ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ রোববার (২৬ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোসা. মেহেরুন নেছা (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার আরিকোলা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সাভারে ৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

27 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com