সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন / ০
সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | সাভার, ঢাকা
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন জয় মেডিকেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. জনি (২১)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বেনীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে আশুলিয়ার রূপায়ণ বঙ্গবন্ধু রোড এলাকায় বসবাস করছিলেন।
অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

Share this news as a Photo Card

সাভারে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com