ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার


admin প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন / ০
ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে ২১ জুলাই দুপুর ১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুপ ভানু ওরফে রুপি (৫৫) এবং তাহমিনা (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, ২২ জুলাই রাত ২টা ৩০ মিনিটে ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাসুদ রানা (২৩) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার রুপ ভানু ওরফে রুপির বিরুদ্ধে দুটি এবং মাসুদ রানার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

22 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com