ঢাকা জেলায় পৃথক অভিযানে ১১৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ১:১৪ অপরাহ্ন / ০
ঢাকা জেলায় পৃথক অভিযানে ১১৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি | ঢাকা 
ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানার তালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল (৪০) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অপর অভিযানে একই দিন রাত ৪টা ৩৫ মিনিটের দিকে ধামরাই থানার খরারচর এলাকায় অভিযান চালিয়ে মো. লতিফ খালাশি (১৯), মো. খোকন হোসেন (১৯) ও মো. আহাদ (১৯) নামে তিনজনকে ৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার ৯০০ টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ঢাকা জেলায় পৃথক অভিযানে ১১৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com