সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন / ০
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি:

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

রোববার (২৬ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে প্রথমে ২৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সাভার মডেল থানার রাজফুলবাড়িয়া কুটিবাড়ি এলাকা থেকে সেলিনা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫ হাজার টাকা নগদ জব্দ করা হয়।

এদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় ২৬ জুলাই রাত ১২টা ৫ মিনিটে আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও দুই মাদক ব্যবসায়ী, কাওসার ইসলাম (২৮) ও সাদ্দাম হোসেন পারভেজ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার কাওসার ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং সাদ্দাম হোসেন পারভেজের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা রয়েছে।

গ্রেপ্তার তিন আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর)।

Share this news as a Photo Card

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com