বিশেষ অভিযানে সাভারে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন / ০
বিশেষ অভিযানে সাভারে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১৯ জুলাই ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার আউকপাড়া এলাকার আব্দুর রহিম (২২), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর এলাকার মেহেদী হাসান রিমন (২৫) এবং সাভারের বক্তারপুর বেদেপাড়া এলাকার মো. আফসার হোসেন (৫০)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আব্দুর রহিমের বিরুদ্ধে একটি এবং মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি করে পূর্বের মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

Share this news as a Photo Card

বিশেষ অভিযানে সাভারে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

20 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com