দক্ষিণ কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:০১ অপরাহ্ন / ০
দক্ষিণ কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

নওস্টাফ রিপোর্টার | ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ তিনজন পেশাদার জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোণা ভূতেরগলি এলাকায় হাজী ইব্রাহীমের বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেনের নেতৃত্বাধীন একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা মো. রাজিব মোল্লা (২০), একই উপজেলার খারিজ্জমা এলাকার বাসিন্দা মো. রাব্বি হাওলাদার (২৫) এবং দরিয়াবাদ ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা মো. রাসেল (৩৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব মোল্লার কাছ থেকে ৫০ হাজার টাকা, রাব্বি হাওলাদারের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

দক্ষিণ কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

18 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com