
স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকার আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারি এবং দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
শনিবার (৪ জুলাই) রাতে আশুলিয়ার গনকপাড়া ও শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, মোঃ আসাদুজ্জামান আকাশ (২৬), মোঃ মাসুদ রানা (৩৪) ও মোঃ নাজমুল (৩৩)। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, পৃথক অভিযানে শ্রীপুর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মোঃ হুমায়ন তালুকদার ওরফে আকাশ (৩৮) ও মোঃ সুজন রানা (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম ও এসআই শেখ মফিজুর রহমান পৃথক অভিযান পরিচালনা করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান আকাশের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং হুমায়ন তালুকদারের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :