
সাভার প্রতিনিধি | ঢাকা
সাভারে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। “সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস” এই স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগামী ছয় মাসের মধ্যে সাভারে দেড় লক্ষ এবং আগামী পাঁচ মাসে কেরানীগঞ্জে এক লক্ষ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস. আর. কবির, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনিরুল হক, তাইজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :