সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থক আটক, নিরাপত্তা জোরদার


admin প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন /
সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থক আটক, নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টারঃ
ঢাকার সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা-এর ওসি (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ জানায়, বিকেলে তুরাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় সম্ভাব্য নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

সাভারে আওয়ামী লীগের ৬ সমর্থক আটক, নিরাপত্তা জোরদার

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com