বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল


admin প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন /
বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেক্স :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়—জামায়াতে ইসলামীর আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, “বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নই। আমরাই একমাত্র দল, যারা দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছি।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।”

মির্জা ফখরুল আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।”

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে তিনি বলেন, “এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।”

তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক স্বার্থ ও মর্যাদা রক্ষা করে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।

Share this news as a Photo Card

বিএনপি কখনোই একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com