বিশ্বকাপে লিভারপুল সতীর্থদের দ্বৈরথ, মুখোমুখি ভ্যান ডাইক ও ইসাক


admin প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন /
বিশ্বকাপে লিভারপুল সতীর্থদের দ্বৈরথ, মুখোমুখি ভ্যান ডাইক ও ইসাক

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও সুইডেনের মধ্যকার ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বৈশ্বিক এই মহারণে মাঠে দেখা যাবে লিভারপুলের দুই তারকা ফুটবলারের জমজমাট দ্বৈরথ।

ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক মুখোমুখি হচ্ছেন তাঁরই ক্লাব সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের মাঠে রাতে মুখোমুখি হবে দল দুটি।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে সুইডেন। তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে আলেকজান্ডার ইসাক ছিলেন অনবদ্য। তিনি করেন একটি গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নেদারল্যান্ডস। সেই ম্যাচে ডাচ রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক।

নেদারল্যান্ডসের রক্ষণ সামলানোর দায়িত্ব থাকবে ভ্যান ডাইকের কাঁধে, আর সুইডেনের আক্রমণের মূল ভরসা ইসাক। ফলে আন্তর্জাতিক মঞ্চে লিভারপুলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় একে অপরের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন।

ইসাক তাঁর গতি, ড্রিবলিং ও গোল করার দক্ষতার কারণে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সবসময়ই বড় হুমকি। তবে ক্লাব ফুটবলে একসঙ্গে খেলার সুবাদে ভ্যান ডাইক তাঁর খেলার ধরন সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন।

ফলে ম্যাচটিতে দেখা যেতে পারে শারীরিক শক্তি, পজিশনিং ও অভিজ্ঞতায় সমৃদ্ধ ভ্যান ডাইকের সঙ্গে গতি ও সৃজনশীলতায় এগিয়ে থাকা ইসাকের দারুণ এক ট্যাকটিক্যাল লড়াই। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ম্যাচের অন্যতম আকর্ষণ।

Share this news as a Photo Card

বিশ্বকাপে লিভারপুল সতীর্থদের দ্বৈরথ, মুখোমুখি ভ্যান ডাইক ও ইসাক

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com