রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও দেশাত্মবোধক গানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে ফল উৎসবের উদ্বোধন করা হয়।
ক্লাবের সভাপতি হাসান হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশেষ অনুষ্ঠান এবং আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।
এ সময় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন-সহ ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :