জাতীয় প্রেস ক্লাবে দেশি ফল উৎসব, দেশাত্মবোধক গানে গানে মুখরিত আয়োজন


admin প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন /
জাতীয় প্রেস ক্লাবে দেশি ফল উৎসব, দেশাত্মবোধক গানে গানে মুখরিত আয়োজন

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও দেশাত্মবোধক গানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে ফল উৎসবের উদ্বোধন করা হয়।

ক্লাবের সভাপতি হাসান হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশেষ অনুষ্ঠান এবং আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিনবাবু

দেশি ফলের প্রদর্শনীতে আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, জামরুল, তাল, লিচু, হাঁড়িভাঙ্গা, জাম, সফেদা, তরমুজ, বাঙ্গি, তালের শাঁস, দেশি খেজুরসহ নানা ধরনের মৌসুমি ফল স্থান পায়।

এ সময় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলিমোহাম্মদ মোমিন হোসেন-সহ ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জাতীয় প্রেস ক্লাবে দেশি ফল উৎসব, দেশাত্মবোধক গানে গানে মুখরিত আয়োজন

19 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com