আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু


admin প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন /
আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর মাস থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, ২০২৮ সালের নভেম্বর মাস থেকে সেখানে পুনরায় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে।

এসময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে পরিবেশবান্ধব ও আধুনিকায়নের অংশ হিসেবে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য (সিংক) নেওয়া হয়।

Share this news as a Photo Card

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

02 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com