
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার ধামসোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার বগাবাড়ি এলাকার বাসিন্দা মো. সাব্বির সরকার (২৪) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা মো. রাসেল (২৫)। রাসেল বর্তমানে আশুলিয়ার বাইপাইল ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ডিবি জানায়, অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত সাব্বির সরকারের বিরুদ্ধে পূর্বে একটি ছিনতাই মামলা এবং রাসেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :