যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে প্রায় ২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও চোরাচালানি পণ্য আটক


admin প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন /
যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে প্রায় ২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক | যশোর 

যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালানি পণ্য জব্দে সাফল্য আসছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

যশোর সীমান্তে ৪৯ বিজিবির অভিযানে প্রায় ২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও চোরাচালানি পণ্য আটক

07 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com