ঢাকা জেলায় পৃথক অভিযানে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন /
ঢাকা জেলায় পৃথক অভিযানে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | ঢাকা

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে আশুলিয়া ও সাভার মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবির (৩১), ইকরাম হোসেন (২৮) ও মোফাজ্জল ভূইয়া (৪৮) নামে তিনজনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন রাত ৮টা ৫ মিনিটে সাভার মডেল থানার মোগড়াকান্দা এলাকায় পৃথক অভিযানে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এরপর শুক্রবার (১০ জুলাই) রাত ২টা ৩০ মিনিটে সাভারের ভরালী বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু মন্ডল (২৩), সুজন মিয়া (৩৮) ও চাঁন মিয়া (২৫) নামে আরও তিনজনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে ইকরাম হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা এবং চাঁন মিয়ার বিরুদ্ধে একটি দস্যুতা মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ঢাকা জেলায় পৃথক অভিযানে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

10 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com