
রোববার (১২ জুলাই) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩৮টি ভারতীয় শাড়ি, ১৮২টি ইনজেকশন, ১০৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৭৩টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২৭ হাজার ৫৪৫ টাকা। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপদ রাখা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :