আশুলিয়ায় ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন /
আশুলিয়ায় ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | ঢাকা
ঢাকার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ৬ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রশিদুল ইসলাম ওরফে বাবু (৩৩) এবং আতাউর রহমান (২৩)। তারা বর্তমানে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়ায় বসবাস করতেন। অভিযানে তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

Share this news as a Photo Card

আশুলিয়ায় ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

07 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com