আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন /
আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | ঢাকা

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. জিম (২০), সাকিব হোসেন (২২) এবং মেহেদী হাসান (২৬)।

ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (প্রায় ১০ গ্রাম), ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার জিমের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা এবং সাকিব হোসেনের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা রয়েছে। মেহেদী হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com