আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন /
আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার| ঢাকা

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার দোসাইদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তার হন মো. ইমরান খান (৩১) ও মো. সাইফুল ইসলাম (২৪)। তারা আশুলিয়ার শিয়াল মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিবি সূত্রে জানা যায়, পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনায় ইমরান খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com