সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন /
সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক| ঢাকা

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লিটার চোলাইমদসহ আনোয়ার হোসেন (৪৯), আব্দুল কাইয়ুম (৪০) ও আল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। জব্দ করা চোলাইমদের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এদিকে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার দোসাইদ বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল বেপারী (৩০) ও রিদয় খানকে (২৬) গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল বেপারীর বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা রয়েছে।
ডিবি (উত্তর) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে চোলাইমদ ও ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com