
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থেকে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ রবিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালান।
অভিযানকালে মোঃ মোস্তফা (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :