সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন /
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

ইন্টারপোলের সহায়তায় সাবেক এই আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (১৪ জুন) নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়। ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেফতার করে।

Share this news as a Photo Card

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

14 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.banglanewsbank.com